তিন.
আলহামদুলিল্লাহ্! দারুল উলূম হাটহাজারী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সফলতার সাথে বিভিন্ন বাতিল ও ভ্রান্ত ফিরকার মোকাবেলা করে আসছে। বর্তমান নানা রকম ফিতনার উদ্ভব ও প্রভাব বৃদ্ধির কারণে এ শ্রেণির দ্বীনী খেদমতের প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে অধুনা বিধর্মী সম্প্রাদায় বিভিন্ন মাধ্যমে মুসলমানদের ধর্মন্তরীত করার অপচেষ্টা করে যাচ্ছে। সর্বদিক বিবেচনা করে, দারুল উলূমের সম্মানিত মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব (দাঃ বাঃ) উচ্চতর “দাওয়াহ ও ইরশাদ” বিভাগ নামে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন। যার লক্ষ্য সমূহের অন্যতম হলো সর্বোস্তরের মানুষের নিকট দ্বীন প্রচার ও শিক্ষাদানের জন্য যোগ্য দায়ী গড়ে তোলা।
ফেরক্বায়ে বাতিলার ভ্রান্তচিন্তা ও মতবাদ বস্তুনিষ্ঠভাবে মুকাবেলা করা। খৃষ্টান মিশনারী ও কাদীয়ানী সহ অন্য সকল ধর্মালম্বীদের চক্রান্ত ও দুরভিসন্ধি থেকে মুসলমানদের নিরাপদ রাখা। ধর্মান্তরিত মুসলিম ভাইদের ইসলামের প্রতি দাওয়াত প্রদান করা।
চার.
আজকের প্রেক্ষাপটে দ্বীনের প্রচার-প্রসার ও দ্বীনী শিক্ষার বিস্তারে যেসব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে সে সবের সফল মোকাবেলা করে সর্বস্তরের মানুষের মাঝে ধর্ম ও ধর্মীয় শিক্ষার অনুকূল ইতিবাচক মনোভাব তৈরির প্রয়াস তার কর্মসূচিতে বিশেষভাবে শামিল।
উপরোক্ত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে “দাওয়াহ্ ও ইরশাদ” বিভাগের মূল পাঠ্য সূচিতে রয়েছে।
১। ফিকহুদ দাওয়াহ্ (দ্বীনী দাওয়াতের প্রকৃতি পদ্ধতি ও মূলনীতি)।
২। উসূলুদ দ্বীন (দ্বীনের মৌলিক আকিদা ও বিশ্বাস)।
৩। আল-ফিরাকুল বাতিলা (ভ্রান্ত ফেরকা সমূহের পরিচয় ও খ-ন)।
৪। মুকারানাতুল আদয়ান (বিভিন্ন ধর্মের মাঝে তুলামূলক বিশ্লেষণ ও অন্যান্য ধর্মের অসারতার ব্যাখ্যা প্রদান)।
৫। আল-আরাউল মুনাকীজাতু লিরূহীল ইসলাম (ইসলাম বিরোধী
ভ্রান্ত মতবাদ: পরিচয় ও খ-ন)
উল্লিখিত মৌলিক বিষয়ের পাশাপাশি আল্লাহর মেহেরবানিতে প্রয়োজনীয় আরো বিষয়াদি পাঠ দান ও তার বিয়াতের মাধ্যমে দ্বীনের যোগ্য দায়ী গড়ার চেষ্টা করা হয়।