কুরআন-সুন্নাহ অনুসরণ ও মাযহাব

«<
5
>»

সালাফিয়্যাত- গাইরে মুকালিদ, শীয়া, কাদিয়ানী সহ আহলে সুন্নাহ নামধারী বেদ’আতীদের সুবিনস্তভাবে মোকাবেলা করার স্বার্থে একটি স্বতন্ত্র বিভাগের পথ চলার সূচনা হয়, যা এখন “قسم التخصص في الدعوة والارشاد “বিভাগ নামে সকলের নিকট পরিচিত। আল্লাহমদুল্লিাহ। বিভাগ তার লক্ষে পৌঁছায় সচেষ্ঠ রয়েছে। সময়ের প্রয়োজন বিবেচনা করে কুরআন-সুন্নাহ ও দ্বীনী ইলম চর্চায় নতুন গতির সঞ্চার ও দ্বীন শিক্ষার্থীদের মাঝে বহুমুখী যোগ্যতা অজর্নই এর প্রধান লক্ষ্য। সেই সাথে আজকের প্রেক্ষাপটে দ্বীনের প্রচার-প্রসার ও দ্বীনী শিক্ষার বিস্তারে যেসব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে সেসবের সফল মোকাবেলা করে সর্বস্তরের মানুষের মাঝে ধর্ম ও ধর্মীয় শিক্ষার অনুকূলে ইতিবাচক মনোভাব তৈরীর প্রয়াস তার কর্মসূচিতে বিশেষভাবে শামিল।

এরই ধারাবাহিকতায় (১৪৩৬ হিজরীর) প্রতিষ্ঠার প্রথম বছরের তালেবে ইলমরা কুরআন সুন্নাহ ও মাযহাবের কিছু বিষয় আসাতেযায়ে কেরামের তত্ত্বাবধানে মুতালাআ করে প্রবন্ধাকারে পেশ করে। এবং উস্তাদগণ উক্ত প্রবন্ধের প্রয়োজনীয় সংশোধন করেন। যা বতর্মানে ‘কুরআন সুন্নাহ অনুস্বরণ ও মাযহাব’ নামে প্রকাশের পথে। বিষয়বস্তু ও প্রবন্ধ শুনে আমি খবুই আনন্দিত হয়েছি। এতে বতর্মান সময়ের অনেকের দাবীর সুন্দর সমাধান তুলে ধরেছে। উক্ত বিভাগের আসাতেযায়ে কেরামের তদারকী ও সম্প্রাদনায় প্রকাশিত এই বইটি দ্বারা তালেবে ইলম, ওলামায়ে কেরাম আহলে হাদিস ভাইদের পাশাপাশি জনসাধারণও উপকৃত হবে বলে আশা রাখি।

পরিশেষে “التخصص في الدعوة والارشاد “বিভাগের আসাতিযায়ে কেরামের শুকরিয়া আদায় করছি। যে সকল তালেবে ইলম কষ্ট করে প্রবন্ধ লিখেছে এবং পরিশ্রম করে বই উপযোগী করে সাজিয়েছে আল্লাহ তা’আলা সবাইকে উত্তম বিনিময় দান করুন, তাদের এ মেহনতকে কবুল করুন। এবং ভবিষ্যতে “দ্বীনী-দাওয়াহ” এর কাজে নিয়োজিত রাখুন। বিভাগকেও কবুল করুন। আমিন।

আল্লামা শাহ্ আহমদ শফী দাঃ বাঃ
মহাপরিচালক: দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম

«<
5
>»