মধ্যে হযরত আনাস ইবনে মালিক ও আব্দুল্লাহ্ ইবনে আবী আওফা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবেঈদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ইমাম যায়দ ইবনে আলী, ইমাম মুহাম্মদ ইবনে বাকীর, ইমাম জাফর আস সাদিক, ইমাম আব্দুল্লাহ ইবনে হাসান, আতা ইবনে আবী রাবাহ, হিশাম ইবনে উরওয়া, নাফি, ইকরামা এবং আমীর ইবনে শুরাহবীল প্রমুখ।[1] তবে ফিকাহশাস্ত্রে তাঁর প্রধান শিক্ষক হলেন হাম্মাদ ইবনে আবী সুলাইমান। ইমাম হাম্মাদের ছাত্রদের মধ্যে হিফজ ও মেধা শক্তির দিক দিয়ে ইমাম আযমের মতো কেউ ছিল না বিধায় ইমাম আযম তাঁর শিক্ষক হাম্মাদ ও সহপাঠি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। ফলে হাম্মাদের ইন্তেকালের পর সকলে ইমাম আযমকে তাঁর স্থলাভিষিক্ত করেন। এক বছর কাল তিনি তাঁর শিক্ষক হাম্মাদের শিক্ষালয়ে অধ্যাপনা করেন এবং সমসাময়িক যুগে ইসলামী আইনশাস্ত্রের অনন্য সাধারণ ইমাম ও ব্যক্তিরূপে পরিচিত হন।[2]
কাসীদা-ই নু‘মান
☰ সূচিপত্র
∨