করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পূর্বের সংস্করণের মতো এটা পাঠক সমাদৃত হবে এ আশা রইল।
অনুবাদ ও প্রকাশনার ক্ষেত্রে কারো কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে আমাদেরকে জানিয়ে ধন্য করবেন। পরবর্তী সংস্করণে আমরা তা সংশোধন করা হবে ইনশাআল্লাহ্। আল্লাহ্ আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন, আমীন।
সালামসহ
মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী
প্রকাশক
সঞ্জরী পাবলিকেশন
ইমাম আযম আবু হানীফা: জীবন ও কর্ম
ইমাম আযম আবু হানীফা রাদিআল্লাহু তা’আলা আনহু মুসলিম বিশ্বের এক অবিস্মরণীয় ও সম্মানিত নাম। তিনি ছিলেন একাধারে সমস্ত ফকীহ ও মুজতাহিদের ইমাম, বিজ্ঞ হাদিসবেত্তাদের সম্মানিত উস্তাদ ও সূফীয়ায়ে কেরামের পেশওয়া। বস্তুত নুবুয়ত ও সাহাবীয়াতের মহান মর্যাদাদ্বয়ের পর একজন মানুষের মধ্যে যতো প্রকার গুণাবলী ও মহত্ত্ব হতে পারে তিনি ঐ সমস্তের প্রকৃত ধারক ও বাহক ছিলেন। বরং এসব গুণাবলীতে সকলের জন্য তিনি পথ প্রদর্শকও।
ইমাম আযম ইসলামী ফিক্ বা ইসলামী আইনশাস্ত্রে যে সব মৌলিক নীতিমালা (উসূল) প্রণয়ন করেছেন তা উম্মতে মুহাম্মদীর বেশি সংখ্যক লোক মেনে নিয়েছেন। আর ফিকহী হানাফী’র অনুসারী (মুকাল্লিদ) হওয়াকে নিজেদের জন্য গৌরব মনে করতেন। অগণিত মুফাস্সির, মুহাদ্দিস, দার্শনিক ও সূফী দরবেশ তাঁর মাযহাবের অনুসারী ছিলেন। অনেক মুহাদ্দিস ও দার্শনিক তাঁর ‘উসুল’ (নীতিমালা) এর ভিত্তিতে ইসলামী আইনের ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। বর্তমান বিশ্বে দুই তৃতীয়াংশের বেশি মুসলমান ‘ফিকহী হানাফী’ মোতাবেক নিজেদের পারিবারিক, সামাজিক ও ইবাদতবন্দেগী করে যাচ্ছেন।
জন্ম ও বংশ
ইমাম আযমের বংশ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ‘তারীখে বাগদাদ’ গ্রন্থে খতীব বাগদাদী তাঁর বংশ সম্পর্কিত সমস্ত বর্ণনা একত্রিত করেন আর বিরুদ্ধবাদীদের সমস্ত অপবাদ খণ্ডন করার প্রয়াস পান। অনেক ঐতিহাসিকদের ধারণা যে, ইমাম সাহেবের দাদা ‘যওতী’ গোলাম ছিলেন। অথচ খতীব বাগদাদী ইমাম সাহেবের পৌত্র ইসমাঈল ইবনে হাম্মাদ ইবনে আবু হানীফা