থেকে বিশ্বস্ত সূত্রে বর্ণনা করেন যে, ইমাম সাহেবের দাদা (যওতী) আদৌ গোলাম ছিলেন না। ইসমাঈল তাঁর বর্ণনায় এটা বিশেষভাবে বলেছেন যে, ‘আমরা গোলাম নই এবং কখনো গোলাম ছিলাম না।[1] খতীব বাগদাদীর এসব বর্ণনা পরবর্তী মুহাক্বিক্বগণের সবাই মেনে নিয়েছেন।[2] যওতী সম্পর্কে এটা নিশ্চিতভাবে জানা যায়নি যে, তিনি কোন শহরের বাসিন্দা ছিলেন। তবে এটা বলা যায় যে, তিনি পারস্য অঞ্চলের কোন এক শহরের বাসিন্দা ছিলেন। ঐ যুগে এ অঞ্চলে ইসলামের প্রভাব পড়লে অনেক সম্ভ্রান্ত গোত্র ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের ফলে তাঁর গোত্রের সমস্ত লোক তাঁর বিরোধী হয়ে উঠলে তিনি পারস্য ত্যাগ করে কুফায় হিজরত করেন। এ সময় কুফা ছিলো ইসলামী সাম্রাজ্যের রাজধানী। হযরত আলী রাদিআল্লাহু তা’আলা আনহু ছিলেন মুসলিম বিশ্বের খলীফা। একদা যওতী আমীরুল মুমিনীনের খেদমতে মহব্বতের নিদর্শন স্বরূপ ফালুদা নিয়ে উপস্থিত হন, যা খলীফা বেশ পছন্দ করতেন। ইমাম সাহেবের বুযর্গ পিতা ‘সাবিত’ রাহমতুল্লাহি আলাইহি কুফায় জন্ম গ্রহণ করলে, যওতী শিশুকে হযরত আলী রাদিআল্লাহু তা’আলা আন্হুর খেদমতে নিয়ে যান। তিনি স্বস্নেহে শিশুর কল্যাণের জন্য দোয়া করেন। ফলে কিয়ামত পর্যন্ত এই গোত্রের মর্যাদা অক্ষুন্ন থাকে।[3]
ইমাম আযমের জন্ম তারিখ নিয়ে কয়েকটি মত দেখা যায়। যথা-৬০হিঃ/৬৭৯খ্রিঃ, ৬১হিঃ/৬৮০খ্রিঃ, ৭০হিঃ/৬৮৯খ্রিঃ। তবে অধিকাংশের মতে তিনি ৮০ হিজরী ৬৯৯ খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে জন্মগ্রহণ করেন। আধুনিক লেখকদের মধ্যে আল্লামা যাহিদ আল কাওসারী বিভিন্ন ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তাঁর জন্ম তারিখ ৭০/৬৮৯ সালকে প্রাধান্য দেন।[4]
ইমাম আযমের প্রকৃত নাম ‘নু’মান’ আর কুনিয়াত হলো আবু হানীফা। আবু হানীফা’র অর্থ হলো সমস্ত বাতিল ধর্ম ও মতবাদ থেকে বিমুখ হয়ে সঠিক দ্বীন বা ধর্ম গ্রহণকারী। এ অর্থে এ কুনিয়াত গ্রহণ করা হয়েছে। হানীফা নামে তাঁর কোন কন্যা সন্তান