কাসীদা-ই নু‘মান

«<
7
>»

ইমাম আযম আবু হানিফা (রা.) রচিত অনন্য নাতে রাসূল কাসিদায়ে নু‘মান

মূল: ইমাম আযম আবু হানিফা রাহমতুল্লাহি আলাইহি

ভাষান্তর: মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন

সম্পাদনা: আবু আহমদ জামেউল আখতার চৌধুরী

প্রকাশক: মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী

مَوْلَايَ صَلِّ وَسَلَّمْ دَائِهَا أَبَدًا

عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِم

وَ الْآلِ وَالصَّحْبِ ثُمَّ التَّابِعِينَ لَهُمْ

أَهْلُ التَّقَى وَالنُّقَى وَالْحِلْمِ وَالْكَرَمِ

صَلَّي اللهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَبَارِكْ وَسَلَّمْ )

প্রকাশকের কথা

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রগাঢ় ভক্তি নিয়ে তাঁর প্রশংসা ও জীবন চরিত তুলে ধরেছেন যুগে যুগে রাসূল প্রেমিক অনেক মনীষী। আরবী ভাষার ইমাম শরফুদ্দীন বুসীরীর রচিত বহুল প্রচলিত কাসীদা-ই বুরদা তন্মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য। ইসলামী বিশ্বের শ্রেষ্ঠ আইনবিদ, ইলমে ফিকাহের উদ্ভাবক ইমাম আযম আবু হানিফা রাহমতুল্লাহি আলাইহি রচিত কাসীদাও আরবী ভাষায় রচিত রাসূল প্রশস্তিমূলক দীর্ঘ কবিতাগুলোর মধ্যে শ্রেষ্ঠ কবিতা। যা ‘কাসীদা-ই নু’মান’ নামে সর্বাধিক পরিচিত। এ কাসীদায় ইমাম আযম রাহমতুল্লাহি আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে যে চমৎকার শব্দ ও উপমা প্রয়োগ করেছেন তা বর্ণনাতীত। এ কাসীদায় তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সব শব্দ দ্বারা আহবান করেছেন যা পাঠ করলে ঈমান সতেজ হয়। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মু’জিযা এ কাসীদায় বর্ণিত হয়েছে। সবশেষে প্রিয় নবীর দরবারে নিজ আকুতি প্রকাশ করেছেন। ‘কাসীদা-ই নু’মান’ আরবী সাহিত্যের এক অমূল্য সম্পদ। কাসীদাটি সর্বপ্রথম ঢাকাস্থ গাউসুল আযম ও আ’লা হযরত রিসার্চ একাডেমী ২০০০ সালে প্রকাশ করে। ইতোমধ্যে এ কাসীদার একাধিক কাব্যনুবাদও প্রকাশ হয়। কাসীদাটির অর্থ ও ভাব সঠিকভাবে বুঝতে এটার সরল অনুবাদের সাথে কুরআন-হাদিসের আলোকে প্রামাণ্য প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে। কাসীদাটি আমরা দ্বিতীয়বার প্রকাশ

«<
7
>»