কাসীদা-ই নু‘মান

«<
7
>»

ছিলো না। তাঁর নু’মান নামের রহস্য বর্ণনা করতে গিয়ে আল্লামা ইবনে হাজর হায়তামী মক্কী বলেন- ‘নু’মান’ অভিধানে ঐ রক্তকে বলে যা দ্বারা শরীরের সমস্ত পাঁজর অটুট থাকে। এবং যা দ্বারা শরীরের সমস্ত অঙ্গ সতেজ থাকে। আর তেমনি ইমাম আযমের পবিত্র ব্যক্তিত্ব ইসলামের মেরুদন্ড এবং ইবাদত ও মুআমিলাত (সামাজিক রীতি-নীতি) এর সমস্ত বিধি-বিধানের জন্য আত্মা স্বরূপ। ‘নু’মান’ এর দ্বিতীয় অর্থ হলো- লাল ও সুগন্ধময় ঘাস। যেহেতু তাঁর সুচিন্তিত ইজতিহাদ ও গবেষণায় ফিকাহ ইসলামী বিশ্বের চতুর্দিকে সুগন্ধির মতো ছড়িয়ে পড়ে।[1]

ইমাম আযম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী

ইমাম আযম রাদিআল্লাহু তা’আলা আনহুর জন্মের বহু বছর পূর্বে তাঁর আবির্ভাব সম্পর্কে হুযুর আলাইহিস সালামের সুসংবাদ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু তা’আলা আনহু ইরশাদ করেন, ‘আমরা হুযুর আলাইহি সালামের দরবারে উপস্থিত ছিলাম। এ সময় সূরা জুমা অবতীর্ণ হলো। যখন হুযুর وَآخَرِينَ مِنْهُمْ لَا يَلْحَقُوا بِهِمْ 2 mala alifa sa আখিরীনা মিনহুম লাম্মা ইয়াল হাক্কু বিহিম[2] অর্থাৎ তাঁদের অন্যান্য জনও যাঁরা এখনও তাঁদের সাথে মিলিত হয়নি), আয়াতখানা তিলাওয়াত করলেন, তখন উপস্থিত সাহাবীদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলো হুযুর! এ অন্যান্যরা কারা, যারা এখনও আমাদের সাথে মিলিত হয়নি? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দানে নিরবতা পালন করলেন। যখন বারবার এ প্রশ্ন করা হয় তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসী রাদিআল্লাহু তা’আলা আনহুর কাঁধে তাঁর পবিত্র হাত মোবারক রেখে ইরশাদ ফরমালেন-

لَوْ كَانَ الإِيمَانُ عِنْدَ الثَّرَيَّا لَنَالَهُ رِجَالٌ مِنْ هَؤُلاءِ )

যদি ঈমান (দ্বীন) সুরাইরা নক্ষত্রের নিকটেও অবস্থিত হয় তবে এ সম্প্রদায়ের লোকেরা তা অবশ্যই হস্তগত করে নিবে।'[3]

আল্লামা ইবনে হাজর হায়তমী মক্কী হাফেয সুয়ূতীর ছাত্রদের বরাতে লিখেছেন যে, আমাদের উস্তাদ (সুয়ূতী) দৃঢ়তার


  1. ইসলামী বিশ্বকোষ, ২য় খন্ড, ইফাবা প্রকাশিত, পৃষ্ঠা: ১৭২ ↩
  2. সূরা জুমা, আয়াত নং ৩ ↩
  3. বোখারী শরীফ, ২য় খন্ড, পৃষ্ঠা: ৭২৭ ↩
«<
7
>»