সাথে বলতেন যে, এ হাদিস দ্বারা ইমাম আযম রাদিআল্লাহু তা’আলা আনহুর দিকেই ইঙ্গিত করা হয়েছে। কারণ ইমাম আযমের যুগে পারস্যবাসীদের কেউই তাঁর ইল্মী যোগ্যতার ধারে কাছে ঘেষতে পরেনি। বরং তাঁর মর্যাদা ও গৌরবের বিষয় তো স্বতন্ত্র কথা, কিন্তু তাঁর ছাত্রদের সমতুল্য যোগ্যতাও কেউ অর্জন করতে পারেনি।[1]
ইমাম আযম হুযূর আলাইহিস্ সালামের উক্ত গৌরাবান্বিত সুসংবাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আরেফ-ই কামেল সৈয়দ আলী হাজভীরির বর্ণিত ঘটনা থেকে বুঝা যায়। তিনি ইরশাদ করেন, হযরত ইয়াহয়া বিন ম’আয রাদিআল্লাহু তা’আলা আনহু বলেন যে, আমি একদিন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তখন আমি আরজ করলাম, হুযূর! আপনাকে আমি কোথায় তালাশ করবো? ইরশাদ ফরমালেন ‘ইন্দা ইল্মে আবী হানীফাহ্’ অর্থাৎ আবু হানীফার জ্ঞান সমুদ্রে তালাশ করো।[2]
শিক্ষা ও অধ্যাপনা
ইমাম আযম প্রাথমিক ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা অর্জন করার পর পৈত্রিক ব্যবসার প্রতি মনোনিবেশ করলেন। যেহেতু তিনি একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তবে যে কাজের জন্য আল্লাহ তা’আলা তাঁকে সৃষ্টি করেছেন এর নিদর্শন তাঁর উজ্জ্বল চেহারায় ফুটে উঠতো। তাঁর উচ্চ শিক্ষা অর্জনের পেছনে একটি চমৎকার ঘটনার বিবরণ পাওয়া যায়। একদিন ইমাম আযম কুফার প্রখ্যাত ইমাম আল্লামা শাবীর বাড়ীর নিকট দিয়ে বাজারে যাচ্ছিলেন, পথিমধ্যে ইমাম শাবীর সাথে তাঁর সাক্ষাত ঘটল। তিনি তাঁর চেহারায় সৌভাগ্যের নিদর্শন চমকাতে দেখলে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? ইমাম আযম বললেন, বাজারে যাচ্ছি। এতে ইমাম শাবী বলেন, তুমি কি কারো নিকট শিক্ষা গ্রহণ করো না? ইমাম আযম না বাচক উত্তর দিলেন। তখন ইমাম শাবী বলেন, আমি তোমার মধ্যে ইল্ম হাসিলের যোগ্যতা লক্ষ্য করছি। তুমি ওলামাদের সাহচর্য গ্রহণ কর। এ উপদেশ ইমাম আযমের অন্তরে রেখাপাত করল। তাই তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে ইল্ম