কাসীদা-ই নু‘মান

«<
7
>»

হাসিলের প্রতি মনোনিবেশ করেন।[1]

তিনি প্রথমে ইলমে কালাম তথা আক্বাঈদ শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন। এ শাস্ত্রে গভীর প্রজ্ঞা ও পাণ্ডিত্য অর্জনের পর খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী তাগুতি অপশক্তির স্বরূপ উন্মোচন করে তাদের অপতৎপরতা কঠোরভাবে দমন করেন এবং ইসলামের গৌরবোজ্জ্বল পতাকাকে সমুন্নত করেন। মুসলিম মিল্লাতের ঈমান-আক্বীদা সংরক্ষণ ও বাতুলতার প্রতিরোধে ঐতিহসিক ভূমিকা পালন করার কিছু কাল পর তাঁর অন্তরে এ ধারণার উদ্রেক হলো যে, দ্বীন সম্পর্কে সাহাবীদের থেকে অধিক জ্ঞানী কে হতে পারে? এতদসত্ত্বেও এ পুতঃপবিত্র আত্মার অধিকারী ব্যক্তিগণ জবরিয়া, কদরিয়া প্রভৃতি বাতিল দল-উপদলের দোর্দণ্ড প্রতাপের প্রাক্কালে শুধুমাত্র তাঁদের বিরোধিতায় দায়িত্বকে সীমাবদ্ধ রাখেননি বরং তাদের চিন্তাধারায় বেশীরভাগ কুরআন, সুন্নাহ ও ফিক্বাহ্র মাসাঈলের দিকে ছিল সবচেয়ে বেশি। এরপর থেকেই ইমাম আযম এ সব বিষয় থেকে বিমুখ হয়ে কুরআন-সুন্নাহর আলোকে ইলমে ফিকহ্র গবেষণায় মনোনিবেশ করেন। এ উদ্দেশ্যে তিনি তৎকালীন কুফার খ্যাতনামা ফকীহ ও ইসলামী আইনবিদ হাম্মাদ ইবনে আবী সুলাইমান (ওফাত: ১২০/৭৩৭) এর শিক্ষাকেন্দ্রে নিয়মিত যোগাদান করেন।[2]

চরিতকারগণ ইমাম আযম রাদিআল্লাহু তা’আলা আনহুর উস্তাদদের মধ্যে প্রসিদ্ধ ফকীহ ও মুহাদ্দিসগণের এক দীর্ঘ তালিকা উল্লেখ করেছেন। আল-মক্কী তাঁর ‘মানাকিব-ই ইমাম আযম’ গ্রন্থে আবু আবদুল্লাহ ইবনে হাসের সূত্রে তাঁর (ইমাম আযমের) চার হাজার উস্তাদের নাম উল্লেখ করেন।[3] মূলত ইমাম আযম ছিলেন একজন তাবিঈ (ইবনে নাদীম, পৃ. ১০১)। ইবনে সাদ তাঁকে তাবিঈদের পঞ্চম স্তরের অন্তর্ভুক্ত করেছেন। তিনি হযরত আনাস ইবনে মালিক (মৃ-৯৩) কে দেখেছেন এবং আবদুল্লাহ ইবনে আবী আওফা (ওফাত ৮৭), সাহল ইবনে সা’দ (ওফাত: ৯১) ও আবৃত্ তুফায়ল আমির ইবনে ওয়াছিলা (ওফাত: ১০২) প্রমুখ সাহাবীদের সমসাময়িক ছিলেন এবং তাঁদের অনেকের সাক্ষাৎ লাভকরেন।[4]

ইমাম আযম রাদিআল্লাহু তা’আলা আনহুর উস্তাদদের তালিকায় সাতজন সাহাবী এবং তিরানব্বইজন প্রসিদ্ধ তাবেঈ রয়েছে। সাহাবীদের


  1. ইবনে আহমদ মক্কী: মানাকিব, পৃষ্ঠা: ৫৯০ ↩
  2. পূর্বোক্ত, পৃষ্ঠা: ৫৫৫ ↩
  3. পূর্বোক্ত, পৃষ্ঠা: ৫৫৬ ↩
  4. ইসলামী বিশ্বকোষ: ইফাবা প্রকাশিত, ২য় খন্ড, পৃষ্ঠা: ৩৫৯ ↩
«<
7
>»