শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য খলীফা, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদীস, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সম্মানিত চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুনাজিরে যামান আল্লামা শাহ্ আহমদ শফি সাহেব দাঃ বাঃ এর-
দু’আ ও অভিমত
কুরআন-সুন্নাহ অনুসরণ ও মাযহাব
بسم الله الرحمن الرحيم
الحمد لله الذي كفى والصلاة والسلام على بيه المصطفى أما بعد
ইসলাম একটি পূনাঙ্গ জীবন ব্যবস্থা, যার মাধ্যমে দুনিয়ার ক্ষনস্থায়ী জীবনকে সঠিকভাবে যাপন করে মানুষ আখেরাতের অনন্ত জীবনে অফুরন্ত সুখ-শান্তির অধিকারী হতে পারে। কিন্তু মানুষ নিজের ইচ্ছামত কোন দ্বীন বা জীবনব্যবস্থা গ্রহণ করতে পারে না। যদি করে, তাতে মানুষেরই বরবাদি। পৃথিবীতে হক-বাতিল, সত্য-মিথ্যা, আলো ও অন্ধকারের দ্বন্ধ-সংঘাত চিরন্তন ও আপোষহীন। সত্যের আলো ফুটে উঠা মাত্রই মিথ্যার আধাঁর তাকে গ্রাস করে ফেলতে উদ্যত হয়, কিন্তু সত্য-সূর্যের প্রখর আলোর তীব্রতা সহ্য করতে না পেরে মিথ্যা ও পাপাচার গুহার আধাঁরে মুখ লুকাতে বাধ্য হয়। মানবেতিহাস সাক্ষ্য দেয়, অন্যায়, অসত্যের প্রবল আক্রমনের মুখে সত্য ও ন্যায় কখনও পরাজয় স্বীকার করেনি, যত বাধা-প্রতিবন্ধকতা এসেছে, সত্যের সৈনিকেরা তত দৃঢ়তার সাথে দুর্বার গতিতে সম্মুখ পানে এগিয়ে গিয়েছে।
দারুল উলুমের প্রতিষ্ঠাকাল এক শতাব্দীর বেশী সময় অতিক্রম করে চলেছে। শুরু থেকেই বিশিষ্ট উস্তাদগণ ও যোগ্য উত্তর শরীরা সমসাময়িক সকল বিষয়ে সমস্যার সমাধান দিয়ে আসছেন। মাদরাসার প্রতিষ্ঠাকাল থেকেই যুগের চাহিদা, সময়ের দাবী ও দিশে হারা মানুষের সঠিক দিক-নিদেশনার গুরু দায়িত্ব পালন করে আসছে। আকীদা-বিশ্বাস থেকে নিয়ে তাহজীব-তামাদ্দুন পর্যন্ত ইসলামের যে কোন শাখা কুচক্রী অধার্মিক বা বিধর্মী দ্বারা আক্রান্ত সকল ফিতনার মুকাবেলায় মুনাযারা, সেমিনার, বক্তৃতা, প্রবন্ধ ও লিখিত বইয়ের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বর্তমান কিছু ফিতনা প্রকট হওয়ায়, বিশেষ করে