করতেন তখন পূর্ণ আদব বজায় রেখে সেটা অনেক সময় গ্রন্থাকারে লিখে প্রকাশ করতেন।
ইমাম বাইহাকী রাহ, আসসুনানুল কুবরা লেখার পর ইবনুত তুরকুমানী রাহ. (৭৪৫ হিজরী) ভিন্নমত পোষণ করে রচনা করেন আল-জাওহারুন নাক্বী আলা সুনানিল বাইহাকী। সেখানে তিনি ইমাম বায়হাকীর সাথে তাঁর দ্বিমতের জায়গাগুলো তুলে ধরেন। তাঁর উপর বিভিন্ন আপত্তি উত্থাপন করেন এবং তার কথাগুলোর ইলমী পর্যালোচনা করেন। গ্রন্থটি ১০ খণ্ডে প্রকাশিত।
আল্লামা বাগাবী রাহ. এর সংকলিত হাদীসগ্রন্থ আল-মাসাবীহ এর বেশ কিছু হাদীসের ব্যাপারে ইবনুল জাওযী রাহ, জাল হওয়ার দাবি করেছেন তাঁর আল-মাওযুআত গ্রন্থে। তাঁর সেই দাবির বাস্তবতা বিশ্লেষণ করে আল্লামা আলাঈ রাহ, (৭৬১ হিজরী) রচনা করেন আননাকদুস সহীহ লিমা’তারাযা মিন আহাদীসিল মাসাবীহ নামক গ্রন্থটি। সেখানে তিনি সেসব হাদীস নিয়ে দারুণ পর্যালোচনা ও বিশ্লেষণ করেন। ইবনে হাজার আসকালানী রাহ.কে তো আমরা সবাই চিনি। তিনি মুসনাদে আহমাদের যেসব হাদীসকে ইবনুল জাওযী রাহ.সহ আরও কেউ কেউ মওযু বা জাল বলেছেন তা পর্যালোচনা করে স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। যার নাম হলো আল-কওলুল মুসাদ্দাদ ফিযযাব্বি আনিল মুসনাদ লিল ইমাম আহমাদ। এই গ্রন্থের ভূমিকার একটা কথা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। এটি যেন আমার মনের কথারই প্রতিধ্বনি। তিনি বলেছেন, “আমি এই পৃষ্ঠাগুলোতে মুসনাদে আহমাদের সেসকল বর্ণনা সংকলন করেছি, যেগুলোর ব্যাপারে কোনো কোনো হাদীসবিশারদ জাল হওয়ার দাবি করেছেন। অথচ (তাদের দাবিকৃত) সে হাদীসগুলোর সবগুলো জাল নয়। তাই আমি ইনসাফের সাথে তা তুলে ধরতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সত্য প্রকাশ করা ছাড়া এর পেছনে আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ তাআলা যাকে ইলম শিখিয়েছেন তার জন্য তিনি আবশ্যক করেছেন যে সে তা লুকোছাপা না করে প্রকাশ করবে।”[2]
এই বিষয়ে বিস্তারিত লিখতে গেলে স্বতন্ত্র গ্রন্থের প্রয়োজন। এখানে শুধু আমি নমুনাস্বরূপ কয়েকটি দৃষ্টান্ত পেশ করলাম এটা বোঝানোর জন্য যে, তাহকীক ও
২. ইবনে হাজার, আল-কওলুল মুসাদ্দাদ: ৫