কিন্তু হুট করে আবার কোনো একদিন সেই বাতিল করে দেওয়া ইচ্ছাটা চাঙা হয়ে উঠল। কারণ, অধ্যয়নের ধারাবাহিকতায় এমন কিছু রচনার মুখোমুখি হতে হয়েছিল আমাকে, যা পড়ে আর চুপ করে থাকাটা ছিল অসম্ভব। শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত সালাফদের একটা পরিভাষাকে স্থানচ্যুত করে ভিন্নদিকে প্রবাহিত করার একটা জোর চেষ্টা দেখেছিলাম সেসব রচনাতে। একটা উদাহরণ দিই, তাহলেই বিষয়টা পাঠকদের সামনে আরও স্পষ্ট হবে।
আহমাদ ইবনে সিনান রাহ, বলেছিলেন, “দুনিয়াতে এমন কোনো বিদআতী নেই যে আহলে হাদীসের প্রতি বিদ্বেষ পোষণ করে না।”[1] তো এই বক্তব্য উদ্ধৃত করে প্রমাণ করার চেষ্টা চালানো হয় যে, আমাদের দেশে যারা আহলে হাদীস নামে নিজেদের পরিচয় প্রদান করে থাকেন তাদের যারা বিরোধিতা করে এরা সব হলো বিদআতী। মাআযাল্লাহ। বিদআতী নির্ণয়ের কী অদ্ভুত তরিকা। কী আজব কিসিমের মাপকাঠি। অথচ আহমাদ ইবনু সিনান কি আহলে হাদীস বলতে আমাদের যুগের প্রচলিত আহলে হাদীস দাবিদারদের বুঝিয়েছেন? কস্মিনকালেও নয়। শুধু এমন একটা বক্তব্য নয়, সালাফদের থেকে বর্ণিত আরও বহু বক্তব্যকে অনেকে প্রকৃত অর্থ থেকে স্থানচ্যুত করে নিজেদের জন্য প্রয়োগ করছেন। একটা পরিভাষাকে এমন বিকৃতির হাত থেকে রক্ষা করা এবং নির্দিষ্ট চিন্তাধারার কারও হাতে এটি ছিনতাই হয়ে যাওয়া থেকে মুক্ত রাখা ছিল সময়ের দাবি। সেই জায়গা থেকেই আমি বাজে কোনে পড়ে থাকা সেই খাতাটি আবার টেনে তুলে নিই। এভাবে বইটা লিখব কি লিখব না দ্বিধাদ্বন্দ্বে পড়ে তিনতিনবার আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। লেখা কিছুদূর অগ্রসর করে বন্ধ রেখেছি। পরে আবার শুরু করেছি। এই বিষয়ে লেখাটা জরুরি কিনা সে সিদ্ধান্তহীনতা থেকেই মূলত এমন কারবার ঘটেছিল। শেষমেশ সিদ্ধান্ত চূড়ান্ত করি যে, এই বিষয়ে যেহেতু টুকটাক লেখা হলেও বিস্তৃত আকারে কোনো কাজ হয়নি আর পূর্ব-অধ্যয়নের কারণে এই বিষয়ে লেখা আমার জন্য সহজ হবে তাই অবহেলা না করে এই বিষয়গুলো স্পষ্ট করে একটা খসড়া পাণ্ডুলিপি তৈরি করে ফেলি। এই হচ্ছে বইটির জন্মবৃত্তান্তের জবানবন্দি।
খুব স্বাভাবিকভাবেই আমার এই বই কারও কারও মতের বিপক্ষে চলে যাবে। এটা খুব সাধারণ ঘটনা। শাস্ত্রীয় বিষয়ে মতের অমিল হওয়াটা কোনো নতুন বিষয় নয়। এই ধারাটিও প্রাচীনকাল থেকে চলে আসছে। পূর্ববর্তী উলামায়ে কেরামের ক্ষেত্রেও আমরা এর বাস্তবায়ন দেখতে পাই। তারা যখন কোনো বিষয়ে দ্বিমত পোষণ
১. ইমাম হাকেম, জারিফাতু উলুমিল হাদীস। ৪