সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

«<
23
>»

إن علم الحديث علم رجال تركوا الابتداع للاتباع فإذا جن ليلهم كتبوه + وإذا أصبح لحدوا للسماع
অর্থাৎ “নিশ্চয় ইলমে হাদীস এমন মানুষদের ইলম, যারা হাদীসের অনুসরণে বিদআত পরিত্যাগ করে। রাত্রি এলে তারা হাদীস লিপিবদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে। আর সকাল হলে তারা সন্ধ্যা পর্যন্ত হাদীস শ্রবণে মশগুল থাকে।” সুতরাং এই শ্রেণির লোকদেরই বলা হবে আহলে হাদীস। চাই তাঁরা যেকোনো মাযহাবেরই হোক না কেন।’ এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, প্রকৃতপক্ষে আহলে হাদীস হওয়ার সাথে মাযহাব অনুসরণ করা বা না করার কোনোই সম্পর্ক নেই; বরং এর সম্পর্ক হলো হাদীস রেওয়ায়াত, শ্রবণ, লিপিবদ্ধকরণ ইত্যাদির সাথে। যারা উপরে উল্লিখিত কাজে নিজেদের ব্যস্ত রাখেন এবং এই পেশায় নিয়োজিত থাকেন তারাই আহলে হাদীস বলে বিবেচিত হবেন। যার অপর নাম হলো মুহাদ্দিস বা হাদীস-বিশারদ।

ড. আল্লামা খালেদ মাহমুদ এর অভিমত

ড. আল্লামা খালেদ মাহমুদ ‘আহলে হাদীস’ শব্দটিকে দুই অর্থে বিভক্ত করেছেন। এক, অতীত যুগের আহলে হাদীস। দুই. বর্তমান যুগের আহলে হাদীস। অতীত কালে এই শব্দটি যে অর্থে ব্যবহৃত হতো তা বর্ণনা করতে গিয়ে আল্লামা ওযীরে ইয়ামানীর কথাটি তুলে ধরেছেন, যা একটু আগে আমরা পড়ে এসেছি। অর্থাৎ সে যুগে আহলে হাদীস বলতে মুহাদ্দিসদের বোঝানো হতো। কিন্তু বর্তমান সময়ে একে নতুন অর্থে ব্যবহার করা হচ্ছে। যার দৃষ্টান্ত পূর্ব যুগে পাওয়া যায় না। এই প্রসঙ্গে তিনি বলেন, “নতুন পরিভাষায় আহলে হাদীস শব্দটি দ্বারা উলামায়ে কেরামের কোনো শ্রেণি বোঝানো উদ্দেশ্য থাকে না; বরং এটি একটি নির্দিষ্ট ফিকহী মাসলাক, যা চার ইমামের কারোই অনুসরণ করার প্রবক্তা নয়। আহলে হাদীস শব্দের


৭. ওযীর ইয়ামানী, আল-রওজুল বাসিম: ১/১২২

«<
23
>»