আলিম রয়েছেন যাঁরা সর্বসম্মতিক্রমে ক্বুরায়শী। সুতরাং, যদি এই বিষয়টি বংশের ওপর নির্ভরশীল হতো, তবে ঐ আলিমগণ অবশ্যই তাঁদের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করতেন, যাঁর ক্বুরায়শী হওয়া নিয়ে মতবিরোধ রয়েছে।
আর যে ব্যক্তি আহমদ বিন হাম্বল (রহ.)-কে হাদীসের প্রাচুর্যের কারণে অনুসরণ করে, সে তা করতেই পারে। কিন্তু হাদীসের প্রাচুর্যের সঙ্গে যদি গভীর যাচাই-বাছাই, পরিশোধন এবং গভীর পর্যবেক্ষণ ও সূক্ষ্ম গবেষণালব্ধ বিষয়াদি না থাকে, তবে তা সামান্যই ফলপ্রসূ হয়। তবে কোনো মুক্বাল্লিদের জন্য কোনো একজন ইমামকে অন্যদের চেয়ে বেশি অনুসরণ করার জন্য যে কারণই সে গ্রহণ করুক না কেন, তাতে কোনো বাধা নেই। তবে তার দৃষ্টিতে কোনো একজন মুজতাহিদ শ্রেষ্ঠ হওয়ার অর্থ এই নয় যে, বাস্তবেই তিনি অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ। মূলত ইমামদের মধ্যে কে কার চেয়ে বড়—এই শ্রেষ্ঠত্ব নির্ণয়ের বিতর্কে লিপ্ত হওয়া প্রজ্ঞার পরিচয় নয়।
যদি আমরা এখানে ইমাম আবু হানিফা (রহ.)-এর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সেই পথ অনুসরণ করতাম, যা কাজী ইয়াজ তাঁর ইমামের শ্রেষ্ঠত্ব প্রমাণে আল-মাদারিক গ্রন্থে অবলম্বন করেছেন, অথবা যা ‘মুগিসুল-খালক’ গ্রন্থের লেখক ইমাম শাফেঈ (রহ.)-এর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য করেছেন, অথবা ইবনুল-জাওযী ইমাম আহমদ (রহ.)-এর গুণাবলি বর্ণনায় ‘মানাকিবুল ইমাম আহমদ’[1] তাঁর অনুসৃত ইমামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যা করেছেন, তাহলে এই আলোচনা অনেক দীর্ঘ হতো।
কিন্তু যারা প্রজ্ঞা ও ভারসাম্য হারিয়েছেন, আমরা তাঁদের মতো হতে চাই না। যারা শ্রেষ্ঠত্বের তর্কে মত্ত, আমরা তাঁদের পথে পা বাড়াব না। বরং আমরা বিশ্বাস করি, তাঁরা প্রত্যেকেই তাঁদের রবের পক্ষ থেকে হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত ছিলেন। মানুষের রুচি, দৃষ্টিভঙ্গি এবং বেড়ে ওঠার পরিবেশভেদে পছন্দের ভিন্নতা থাকতে পারে; তাই যে যাঁর পছন্দমতো ইমামকে অনুসরণ করুক—এটাই স্বাভাবিক। আমরা মনে করি, যে ব্যক্তি এঁদের যেকোনো একজনকে নিষ্ঠার সাথে অনুসরণ
- ‘মানাকিবে ইমাম আহমদ’ এর আটানব্বইতম অধ্যায়ের ৪৯৬ থেকে ৫০২ পৃষ্ঠা পর্যন্ত দেখুন। ↩