তিনিই একমাত্র সত্য এবং অন্য ইমামের চেয়ে বাস্তবে বেশি শ্রেষ্ঠ।
উদাহরণস্বরূপ, কেউ যদি ইমাম আবু হানিফা (রহ.)-কে এই যুক্তিতে বেছে নেয় যে, তিনি একজন তাবেঈ এবং রাসূল (সা.)-এর কাছাকাছি সময়ে থাকার কারণে হাদিসের বিশুদ্ধ উৎস থেকে জ্ঞান লাভে অধিক যোগ্য, তবে তিনি এই কারণে তাঁর মাযহাব বেছে নিতে পারেন। কিন্তু তাঁর জন্য এটি ভুলে যাওয়া উচিত হবে না যে, (রাসূল (সা.)-এর কাছাকাছি সময়ে থাকার) এই ফজিলত নিরঙ্কুশভাবে জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না। কারণ, কত তাবেঈ আছেন, যারা তাঁর আগে জন্ম নিয়েও (রাসূল (সা.)-এর আরও বেশি কাছাকাছি সময়ে থাকা সত্ত্বেও তেমন পরিচিত নন!
কেউ যদি ইমাম মালেক (রহ.)-কে এই কারণে বেছে নেয় যে, তিনি ওহী অবতরণের স্থান মদিনায় বেড়ে উঠেছেন, তবে তিনি তা করতে পারেন। কিন্তু তাঁর জন্য এটি ভুলে যাওয়া উচিত হবে না যে, অন্যান্য অঞ্চলের আলেমগণও তাঁর সময়ে অধিক হজ্জ করা ও হারামাইনে থাকার কারণে হিজাজের জ্ঞানসমূহে তাঁর সাথে অংশীদার ছিলেন। এমনকি মদিনার বাসিন্দাদের মধ্যেও এমন অনেকে ছিলেন যারা তাঁর চেয়ে শ্রেষ্ঠ ছিলেন না, এমনকি তাঁর কাছাকাছিও ছিলেন না, যদিও তাঁরা মদিনায় থাকতেন। তাছাড়া, সাহাবিগণ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পর এবং সাতজন ফকিহর যুগ শেষ হওয়ার পর মদিনায় অবস্থান করা রাসূল (সা.)-এর যুগে, তাঁর সাহাবিদের যুগে বা এই ফকিহদের যুগে মদিনায় অবস্থানের মতো নয়।
আর যে ব্যক্তি এই যুক্তিতে ইমাম শাফেঈ (রহ.)-এর অনুসরণ করেন যে, তিনি কুরাইশি, তবে তিনি তা করতে পারেন। কিন্তু এই বৈশিষ্ট্য জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণ হতে পারে না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে,
من أبطأ به عمله لم يسرع به نسبه.
“যার আমল তাঁকে পিছিয়ে দিয়েছে, তাঁর বংশমর্যাদা তাঁকে এগিয়ে নিতে পারবে না।” তাছাড়া, এমন অনেক