তানীবুল খতীব

«<
16
>»

সাথে সংযুক্ত করেছেন। এবং আবু আব্দুল্লাহ আল-হুসাইন ইবনে আলী আস-সাইমারি তাঁর (أخبار أبي حنيفة وأصحابه) গ্রন্থে, মুয়াফফাক আল-খাওয়ারিজমী তাঁর (مناقب أبي حنيفة) গ্রন্থে বর্ণনা করেছেন। এছাড়াও, মাস‘ঊদ ইবনে শায়বাহ তাঁর (التعليم) গ্রন্থে[1] এবং অন্যান্য নির্ভরযোগ্য ইমামগণ তাঁদের গ্রন্থে এ বিষয়ে উল্লেখ করেছেন। আমি এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আমার গ্রন্থ (أقوم المسالك المطبوع مع إحقاق الحق)-এ আলোচনা করেছি।

একইভাবে ইমাম আবু হানিফা (রহ.)-ও ইমাম মালেক (রহ.)-এর মাসআলাগুলো পর্যবেক্ষণ করতেন, যেমনটি ইবনে আবি হাতেম তাঁর (تقدمة الجرح والتعديل) কিতাবে[2] উল্লেখ করেছেন।

অন্যদিকে, মহান ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রীস আশ-শাফেঈ (রহ.) ইমাম মালেক (রহ.) থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানীর (রহ.) থেকে ফিকহ শিক্ষা গ্রহণ করেছেন। তিনি তাঁর থেকে প্রচুর জ্ঞান লাভ করেছিলেন। নির্ভরযোগ্য অনেক রাবী সনদসহ এটি বর্ণনা করেছেন, যাঁরা এই বিষয়টি উল্লেখ করেছেন—তাঁদের মধ্যে ইমাম যাহাবি (রহ.)ও রয়েছেন। তিনি মুহাম্মদ ইবনে হাসানের জীবনীতে এর উল্লেখ করেছেন।

আর ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল (রহ.) ইমাম কাযী আবু ইউসুফ (রহ.) থেকে তিন বস্তা ভর্তি জ্ঞান লিখে নিয়েছিলেন।[3] তিনি ইমাম মুহাম্মদ ইবনে হাসানের কিতাব থেকে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বেছে নিতেন। ফিকহ শিক্ষার জন্য তিনি ইমাম শাফেঈ (রহ.)-এর সান্নিধ্যেও ছিলেন, যেমনটি খতীব বাগদাদী ও অন্যান্য আলেমগণ বর্ণনা করেছেন।

যে লোক এই বিষয়গুলো জানে, সে ভীষণ লজ্জাবোধ করবে যে, সে কোনো একজন ইমামের মাযহাব অনুসরণ করছে বলেই অন্য ইমামের নিন্দা করবে। হ্যাঁ, যারা মুজতাহিদ নন, তাঁরা অবশ্যই কোনো একটি মাযহাব বেছে নিয়ে ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে সেটি অনুসরণ করতে পারেন; কারণ হয়তো তাঁর কাছে কিছু কারণ স্পষ্ট হয়েছে। তবে তাঁর কাছে কারণ স্পষ্ট হওয়া মানে এই নয় যে, তিনি যার অনুসরণ করছেন,


  1. মাস‘ঊদ ইবনু শায়বাহ (রহ.) তাঁর ‘আত-তা‘লীম’ কিতাবে এটিও উল্লেখ করেছেন যে, ইমাম মালিক (রহ.) বলেন, عندي من فقه أبي حنيفة ستون ألف مسألة আমার কাছে ইমাম আবু হানিফার ফিকহের প্রায় ষাট হাজার মাসআলা সংরক্ষিত রয়েছে।” … আর ইবনু হাজার (রহ.) এই ইবনু শায়বাহ (রহ.) সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মাজহূল আখ্যায়িত করেছেন, অথচ তিনি আল-হাফিজ ‘আব্দুল ক্বাদির আল-ক্বুরাশী, ঐতিহাসিক ইবনু দুক্বমাক্ব, আত-তাক্বী আল-মাক্বরীযী, আল-বদর আল-‘আয়নী, আল-হাফিজ আশ-শামস ইবনু ত্বূলূন এবং আরও অনেকের কাছেই সুপরিচিত। সুতরাং, ইবনু হাজার (রহ.)-এর এই কাজটিকে আমরা নফসের কোনো প্রয়োজনে তাঁর সুপরিচিত উদ্দেশ্যমূলক উপেক্ষাগুলোর একটি অংশ মনে করি। আল্লাহ আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে রক্ষা করুন। [য.] ↩
  2. এটি ইস্তাম্বুলের মুরাদ মোল্লা লাইব্রেরির সংরক্ষিত পাণ্ডুলিপি থেকে নেওয়া হয়েছে। তবে দারুল-কুতুব আল-মিসরিয়্যাহ-এর কপির শুরুতে কিছু অংশ অনুপস্থিত রয়েছে। [য.] ↩
  3. তিনি বলেন— أول من كتبت عنه الحديث أبو يوسف. كما في مناقب الإمام أحمد لابن الجوزي “আমি সর্বপ্রথম যাঁর থেকে হাদীস লিপিবদ্ধ করেছিলাম, তিনি হলেন আবূ ইউসুফ (রহ.)।” যেমনটি ইবনুল-জাওযী (রহ.) ‘মানাক্বিবে ইমাম আহমদ’ এর ২৩ পৃষ্ঠায় উল্লেখ করেছে। [য.] ↩
«<
16
>»