তানীবুল খতীব

«<
16
>»

কর্ম সম্পর্কে জানবে, সে ব্যক্তি এক মহা পবিত্র জীবন যাপন করবে এবং সুন্নাহ অনুসারে আমল করতে সক্ষম হবে। আল্লাহ যেন তাঁদের প্রতি ভালোবাসা রাখার মাধ্যমে আমাদের উপকৃত করেন।”

ইমাম সুফিয়ান আস-সাওরী (রহ.) বলেন,
عند ذكر الصالحين تنزل الرحمة، ومن لم يحفظ من أخبارهم إلا ما بدر من بعضهم في بعض، على الحسد والهفوات، والغضب والشهوات دون أن يُعنى بفضائلهم، حرم التوفيق، ودخل في الغيبة، وحاد عن الطريق، جعلنا الله وإياك ممن يسمع القول فيتبع أحسنه.
“নেককারদের আলোচনা করলে আল্লাহর রহমত বর্ষিত হয়।[1] আর যে ব্যক্তি তাঁদের ভালো গুণাবলীগুলো উপেক্ষা করে শুধু সেইসব সমালোচনাই আঁকড়ে ধরে—যা কেবলই একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ, ভুল বোঝাবুঝি, রাগ, কুপ্রবৃত্তি ও পার্থিব কোনো লোভের বশে করা হয়েছে, সে ব্যক্তি আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়, গীবত ও পরনিন্দায় জড়িয়ে পড়ে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে তাঁদের অন্তর্ভুক্ত করেন, যারা শোনে এবং এর মধ্যে যা উত্তম, তার অনুসরণ করে।”

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
دبَّ إليكم داء الأمم قبلكم: الحسد والبغضاء.
“তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর রোগ তোমাদের মধ্যে প্রবেশ করেছে। তা হলো হিংসা এবং বিদ্বেষ।”

তাঁরা যে আল্লাহর দীন ও শরী‘আতের খিদমতে এক পরিবারের মতো ছিলেন, এর একটি উজ্জ্বল প্রমাণ হলো, মদিনার ইমাম মালেক ইবনে আনাস আল-আসবাহী (রহ.) ফকীহুল মিল্লাত ইমাম আবু হানিফা নুমান (রহ.)-এর কিতাবপত্র গভীরভাবে অধ্যয়ন ও পর্যবেক্ষণ করতেন এবং সেগুলোর সাহায্যে জ্ঞানচর্চা ও শিক্ষাদান করতেন। এমনকি তিনি ইমাম আবু হানিফা (রহ.)-এর প্রায় ষাট হাজার মাসআলা সংগ্রহ করেছিলেন।

এ বিষয়টা প্রমাণিত হয় আবুল আব্বাস ইবনে আবি আওয়াম আস-সা‘দীর বর্ণনা দ্বারা, যা তিনি তাঁর দাদার গ্রন্থ (فضائل أبي حنيفة وأصحابه) এর


  1. তবে অধিক নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী এই উক্তিটি সুফইয়ান ইবনু ‘উয়াইনাহ্ (রহ.)-এর দিকেই সম্বন্ধিত। এই সংক্রান্ত বর্ণনাটির বিস্তারিত আলোচনা মুল্লা ‘আলী আল-ক্বারী (রহ.)-এর কিতাব ‘আল-মাওযু‘আতুল-কুবরা’-তে ‘عند ذكر الصالحين’ শব্দবন্ধের অধীনে দেখা যেতে পারে। ↩
«<
16
>»