তানীবুল খতীব

«<
16
>»

তাঁদের জন্য খুব সহজ ছিল, যা ছিল নির্ভেজাল। পক্ষান্তরে, যারা পরবর্তী যুগে এসেছেন এবং এই রাবীদের সম্পর্কে মন্তব্য করেছেন, বিশেষ করে যখন ফেতনা বেড়ে গিয়েছিল এবং গোঁড়ামি ছড়িয়ে পড়েছিল, তখন তাঁদের জন্য সঠিকভাবে এদের অবস্থা জানা সহজ ছিল না। সাহাবীদের সাথে ইমামদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাঁদের অবস্থা সম্পর্কে গভীর জ্ঞান থাকার কারণে তাঁদের বক্তব্যগুলোর ওপর বিশ্বাস স্থাপন করা অধিক যুক্তিযুক্ত। কিন্তু যারা পরবর্তী সময়ে এসেছেন এবং তাঁদের সম্পর্কে মন্তব্য করেছেন, তাঁদের কথায় কিছুটা হলেও ভেজাল থাকার সম্ভাবনা থাকে।

ইমামগণের এমন সব সুযোগ্য ছাত্র ছিলেন, যাঁরা তাঁদের জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে উত্তমরূপে পৌঁছে দিয়েছেন। তাঁদের ছাত্রদেরও এমন সুযোগ্য ছাত্র তৈরি হয়েছিল, যারা পরবর্তী প্রজন্মের কাছে তাদের জ্ঞান পৌঁছে দিয়েছিল; আর এভাবেই জ্ঞানের এই ধারা অবিরত আজকের দিন পর্যন্ত চালু রয়েছে।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁদের প্রত্যেককে, বিশেষ করে পূর্ববর্তী ইমামদেরকে উম্মাহর অন্তরে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন; কারণ তাঁদের প্রজ্ঞা ও জ্ঞানের আলো যখন বিকশিত হলো, তখনই তাঁদের কর্মের ফল পূর্ণতা লাভ করেছিল। আল্লাহ তাঁদের জন্য যে নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, সে সম্পর্কে তিনিই সম্যক অবগত।

ইবনে আব্দুল বার্র (রহ.) তাঁর ‘জামি‘উ বায়ানিল ইলম’ (২/১৬২) গ্রন্থে বলেছেন—
وقد جمع الناس فضائلهم، وعنوا بسيرهم وأخبارهم، فمن قرأ فضائل مالك، وفضائل الشافعي، وفضائل أبي حنيفة بعد فضائل الصحابة والتابعين وعني بها، ووقف على كريم سيرهم وهديهم، كان ذلك له عملاً زاكياً نفعنا الله بحب المهتمين.
‘আলেমগণ তাঁদের অসামান্য গুণাবলী লিপিবদ্ধ করেছেন এবং তাঁদের জীবন ও কর্ম নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন। সুতরাং, যে ব্যক্তি সাহাবী ও তাবেঈনদের পরবর্তী ইমাম—যেমন ইমাম মালেক, শাফে‘ঈ এবং ইমাম আবু হানিফা—তাঁদের গুণাবলী অধ্যয়ন করবে এবং মনোযোগের সঙ্গে তাঁদের জীবন ও

«<
16
>»