করবে, সে দায়মুক্ত হবে; চাই তার ইমামের ইজতিহাদ সঠিক হোক বা ভুল। কারণ সঠিক হলে ইমাম পাবেন দ্বিগুণ সওয়াব, আর ভুল করলে পাবেন একটি সওয়াব। আর উভয় ক্ষেত্রেই অনুসারী ব্যক্তিটি যে সর্বসম্মতভাবে দায়মুক্ত, তাতে কোনো সন্দেহ নেই।
যেহেতু একজন সাধারণ মানুষের জন্য আমল করার প্রয়োজনে যেকোনো একজন ইমামের অনুসরণ করা আবশ্যক, তাই সে তার কাছে যুক্তিসঙ্গত মনে হয় এমন কোনো কারণে একজন ইমামকে বেছে নিতে পারে এবং তাকে অনুসরণ করতে পারে। তবে এটি দাবি করা যে তার ইমাম সব মাসআলায় বাস্তবে সঠিক, এটি অন্ধকারে ঢিল ছোড়ার মতো। আমল শুদ্ধ হওয়ার জন্য ‘প্রবল ধারণা’ হওয়াই যথেষ্ট, আর ধারণা থেকে ‘নিশ্চিত জ্ঞান’ বের করা সাধারণ মানুষের কাজ নয়।
যাকে আমরা ‘মুজতাহিদ’ হিসেবে স্বীকার করে নিয়েছি, তার অর্থই হলো আমরা এটি মেনে নিয়েছি যে—তিনি ভুলও করতে পারেন আবার সঠিক সিদ্ধান্তে পৌঁছাতেও পারেন। তবে উভয় ক্ষেত্রেই নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম ব্যয় করার কারণে তিনি সওয়াবের অধিকারী। এমতাবস্থায় কোনো একজন মুজতাহিদকে ‘নিরঙ্কুশ সঠিক’ বা অভ্রান্ত বলে ঘোষণা করা একটি চরম ধৃষ্টতা মাত্র, যা থেকে ইনসাফপন্থী আলিমগণ মুক্ত থাকেন। কারণ এ ধরনের দাবি কোনো মানুষকে ‘নিষ্পাপ’-এর মর্যাদায় উন্নীত করে; অথচ নিষ্পাপ হওয়ার বৈশিষ্ট্য কেবল আল্লাহর নবী ও রাসূলগণের জন্যই নির্ধারিত।
মুসলিম উম্মাহর প্রতিটি প্রজন্ম এই মহান ইমামগণকে পরম শ্রদ্ধার সাথে মান্য করে এসেছেন। তাঁরা ইলমি আমানতদারির সাথে বিভিন্ন মাসআলার দলিল-প্রমাণ নিয়ে বিচার-বিশ্লেষণ ও যুক্তি-তর্কের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন। এই ভারসাম্যপূর্ণ ধারাটি ততক্ষণ পর্যন্ত অব্যাহত ছিল, যতক্ষণ না আব্বাসীয় খলিফা মামুনের আমলে ‘খালকে কুরআন’ (কুরআন সৃষ্টি)-র ফিতনা মাথাচাড়া দিয়ে উঠল।
তখন এমন কিছু রাবীও ছিলেন, যাঁরা গভীর গবেষণা করতে জানতেন না এবং দলীল থেকে মাসআলা বের