ও চিন্তার পরিধি ছিল অত্যন্ত সীমিত। চিন্তাশীল ও প্রজ্ঞাবান আলিমদের সমালোচনা করতে গিয়ে তারা যেমন মগজের অপরিপক্কতার পরিচয় দিয়েছে, তেমনি নিজেদের তাকওয়া ও দ্বীনদারির অভাবকেও স্পষ্ট করেছে। মূলত এই রাবীদের মধ্যে জ্ঞানের সংকীর্ণতার পাশাপাশি ধর্মীয় দুর্বলতাও ছিল প্রবল, তাই তারা গভীর চিন্তাভাবনার অধিকারীদেরকে আক্রমণ করাকে বৈধ মনে করত।
আবু আল-ওয়ালিদ আল-বাজী তাঁর ‘শরহুল মুয়াত্তা’ (৭/৩০০) গ্রন্থে বলেছেন, ‘আব্দুল মালিক ইবনে হাবিব বর্ণনা করেছেন, মুতাররিফ আমাকে সংবাদ দিয়েছেন যে—
أنهم سألوا مالكاً عن تفسير الداء العضال في هذا الحديث حديث كعب الأحبار في أن بالعراق الداء العضال، فقال : أبو حنيفة وأصحابه، وذلك أنه ضلل الناس بوجهين بالإرجاء وبنقض السنن بالرأي
লোকেরা ইমাম মালেককে জিজ্ঞেস করেছিলেন, কা`ব আল-আহবার যে বলেছিলেন ‘ইরাকে এক কঠিন ও দুরারোগ্য ব্যাধি (আদ-দাউল উদাল) রয়েছে’, এখানে সেই ব্যাধি বলতে কী বোঝানো হয়েছে? ইমাম মালেক উত্তরে বললেন: ‘আবু হানিফা ও তাঁর সাথীবৃন্দ। কারণ তিনি মানুষকে দুটি উপায়ে বিভ্রান্ত করেছেন—এক. মুরজিয়া মতবাদ এবং দুই. রায়ের[1] মাধ্যমে সুন্নাহ পরিহার করে’।”
ইমাম আবু জাফর আদ-দাউদি এই বর্ণনার প্রেক্ষিতে বলেছেন:
هذا الذي ذكره ابن حبيب، إن كان سلم من الغلط وثبت، فقد يكون ذلك من مالك في وقت حرج اضطره لشيء ذكر له عنه، مما أنكره فضاق به صدره، فقال ذلك، والعالم قد يحضره ضيق صدر، فيقول ما يستغفر الله عنه بعد وقت، إذا زال غضبه .
‘ইবনে হাবিব যা উল্লেখ করেছেন, তা যদি ভুল থেকে মুক্ত হয় এবং প্রমাণিতও হয়, তবে হতে পারে ইমাম মালেক এমন এক সংকীর্ণ মূহুর্তে এটি বলেছিলেন যখন ইমাম আবু হানিফা সম্পর্কে তাঁর কাছে বিরূপ কিছু উপস্থাপন করা হয়েছিল। এতে ইমাম মালেকের অন্তর সংকুচিত হয়ে পড়ে
- তাঁর দিকে যে ‘ইরজা’-এর নিসবত করা হয়, তা মূলত ‘মাহযুস সুন্নাহ’ (বিশুদ্ধ সুন্নাহ) ছাড়া আর কিছুই নয়। ইনশাআল্লাহ তা‘আলা সামনে এর এমন তাহক্বীক্ব আসবে যা কোনো সমালোচকের জন্য আর কোনো বাক্য ব্যয়ের সুযোগ রাখবে না। আর ‘রা’য়’ বা নিজস্ব মতামতের মাধ্যমে সুন্নাহ নস্যাৎ করার যে অভিযোগ, তা থেকে তিনি যোজন যোজন দূরে। বরং তিনি ছিলেন সেই সমস্ত ‘আলিমদের অন্তর্ভুক্ত যারা সুন্নাহ-এর ওপর অত্যন্ত সুদৃঢ়ভাবে অবিচল থাকেন—সালাফদের নিকট সুন্নাহ-এর যে অর্থ প্রসিদ্ধ ছিল সেই অনুযায়ী। আর তাঁদের নিকট সুন্নাহ হলো মুসলিম জামা‘আতের অনুসৃত সেই পথ, যা নবী (সা.) থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। পক্ষান্তরে, ‘সুন্নাহ’ বলতে ‘খবরে ওয়াহিদ’ বা একক বর্ণনাকেও অন্তর্ভুক্ত করা ও তার গ্রহণযোগ্যতার শর্তাবলীর ক্ষেত্রে বরেণ্য আইম্মায়ে কিরাম ও আহলে ইলমদের মাঝে মতভিন্নতা রয়েছে। এ বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সামনে আসবে। অতএব, গ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ না হওয়ার কারণে কোনো বর্ণনাকে গ্রহণ না করা মানেই সুন্নাহকে নস্যাৎ করা নয়, আর একে ঢালাওভাবে সুন্নাহর প্রত্যাখ্যান হিসেবে গণ্য করাও সংগত হবে না। [য.] ↩