তানীবুল খতীব

«<
16
>»

আবু হানিফা ভুল পথে। যারা তাঁদের তৎকালীন অবস্থা সম্পর্কে জানেন, তারা হয়তো তাঁদের এই ভুলের জন্য কিছুটা ওজর খুঁজে পাবেন; কিন্তু ফিকহ শাস্ত্রের পণ্ডিত যারা তাঁদের বিরোধিতা করেন, তাঁদের কোনো ওজর থাকতে পারে না। কারণ হানাফিদের আকিদা আর তাঁদের আকিদা প্রায়ই একই, ফিকহী বিচারবুদ্ধিও কাছাকাছি; এমনকি নস না থাকলে সবাই কিয়াসের ওপরই নির্ভর করেন। এমতাবস্থায় কেউ যদি দলিলভিত্তিক আলোচনার সীমা ছাড়িয়ে কুৎসা রটনায় মেতে ওঠে, তবে তার কোনো ক্ষমা নেই। এমন ব্যক্তির জন্য কেবল কঠোর শাসনই কাম্য, যা তাকে নিজের সীমারেখায় আটকে রাখবে।

অথচ ফিকহের বড় ইমামগণ এবং তাঁদের প্রথিতযশা ছাত্ররা ইমাম আবু হানিফা ও তাঁর সাথীদের প্রশংসা করেছেন। যেমনটা কাজী আয়াজের ‘আল-মাদারিক’ গ্রন্থে এসেছে—লাইস ইবনে সাআদ যখন ইমাম মালেককে ঘর্মাক্ত দেখে বললেন, “আপনাকে তো খুব ঘামতে দেখছি?”, তখন ইমাম মালেক জবাব দিলেন:

عَرِقتُ مَعَ أَبِي حَنِيفَةَ! إِنَّهُ لَفَقِيهٌ يَا مِصْرِيُّ.
“আবু হানিফার সাথে আলোচনা করতে গিয়েই আমি ঘামছি! হে মিসরবাসী, তিনি প্রকৃতপক্ষেই একজন ফকিহ।”

আর ‘ফকিহ’ তো তিনিই, যিনি কুরআন ও সুন্নাহর জ্ঞানে পারদর্শী, ইজমা ও ইখতিলাফ সম্পর্কে সম্যক অবগত এবং কিয়াসের পদ্ধতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। কাউকে ‘ফকিহ’ হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হলো—তাকে সব ধরনের ভালো গুণের অধিকারী বলে স্বীকার করা।

একদল বর্ণনাকারী—যারা প্রকৃত ফিকহী জ্ঞানসম্পন্ন ছিলেন না— তারা ইমাম মালেক (র.) থেকে ইমাম আবু হানিফার সমালোচনা করে কিছু কথা বর্ণনা করেছেন। কিছু তুচ্ছ, হীনমনা ও ছিদ্রান্বেষী লোক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সেই বর্ণনাগুলো সংকলনও করেছে। কিন্তু তাদের এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে না যখন তারা জানবে যে, এসব কথা ইমাম মালেকের নামে চালানো ডাহা মিথ্যা। এই বর্ণনাগুলোর সনদে এমন সব সংকীর্ণমনা, অস্থিরচিত্ত ও গোঁড়া রাবী রয়েছে, যাদের বুদ্ধিবৃত্তিক

«<
16
>»