তানীবুল খতীব

«<
16
>»

ফিকহ ও গভীর জ্ঞানচর্চায় উদাসীন এমন লোকদের সম্পর্কে শু‘বাহ (রহ.) বলেছেন:
كُنْتُ إِذَا رَأَيْتُ رَجُلاً مِنْ أَهْلِ الْحَدِيثِ يَجِيءُ أَفْرَحُ بِهِ، فَصِرْتُ الْيَوْمَ لَيْسَ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْ أَنْ أَرَى وَاحِدًا مِنْهُمْ.
‘‘আমি যখন কোনো আহলে হাদীসকে আসতে দেখতাম, তখন আনন্দিত হতাম। কিন্তু এখন তাদের কাউকে দেখলে আমার কাছে এর চেয়ে অপ্রিয় আর কিছু নেই।’’

ইবনে উয়াইনাহ (রহ.) বলেছেন:
أَنْتُمْ سُخْنَةُ عَيْنٍ لَوْ أَدْرَكْنَا وَإِيَّاكُمْ عُمَرَ بْنَ الْخَطَّابِ لَأَوْجَعَنَا ضَرْبًا!
‘তোমরা তো চোখের বালির মতো যন্ত্রণাদায়ক! আজ যদি উমর ইবনুল খাত্তাব (রা.) আমাদের আর তোমাদের দেখতেন, তবে বেদম প্রহার করতেন।’

সুফিয়ান সাওরি (রহ.) বলেন:
لَيْسَ طَلَبُ الْحَدِيثِ مِنْ عَدَدِ الْمَوْتِ. وَيَقُولُ أَيْضًا: لَوْ كَانَ هَذَا الْحَدِيثُ خَيْرًا لَنَقَصَ كَمَا يَنْقُصُ الْخَيْرُ.
‘হাদীস অন্বেষণ করা তো মৃত্যুর প্রস্তুতির অন্তর্ভুক্ত নয়।’ তিনি আরও বলেন, ‘যদি এই হাদিস চর্চা ভালো কিছু হতো, তবে অন্যান্য ভালো জিনিসের মতো এটাও দিন দিন কমে আসত।’

লাইস ইবনে সাআদ-এর উস্তাদ আমর ইবনুল হারিস বলেন:
مَا رَأَيْتُ عِلْمًا أَشْرَفَ وَأَهْلاً أَسْخَفَ مِنْ أَهْلِ الْحَدِيثِ.
‘আমি হাদিসের মতো এত মর্যাদাপূর্ণ জ্ঞান আর দেখিনি, আবার আহলে হাদীসদের একদলদের মতো এত নির্বোধও দেখিনি।’ এজাতীয় আরও অনেক মন্তব্য ইবনে আব্দুল বার-এর ‘জামেউ বয়ানিল ইলম’ এবং রামাহুরমুজি-র ‘আল-মুহাদ্দিসুল ফাসিল’ গ্রন্থে পাওয়া যায়।

এই দুই দলের মধ্যে বিরোধ আরও বেড়ে গিয়েছিল ওই সময়ে কিছু বিচারকের নিয়োগের কারণে, যাদের কাজ ছিল ‘কুরআন সৃষ্টি’র মাসআলায় আলেমদের পরীক্ষা করা। এই বিচারকদের অধিকাংশই ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা ও তাঁর অনুসারীদের মত পোষণ করতেন এবং পরীক্ষার মাসআলাগুলোতে মু‘তাজিলাদের দিকে ঝুঁকেছিলেন।[1]

মুতাওয়াক্কিলের যুগে এই ফেতনা যখন শেষ হয়ে গেল, তখন এর স্বাভাবিক প্রতিক্রিয়া শুরু


  1. মু‘তাযিলাদের মধ্যে এমন একদল রয়েছে যারা আক্বীদার ক্ষেত্রে চরম ভ্রষ্টতা ও বিচ্ছিন্নতা পোষণ করা সত্ত্বেও শাখা-প্রশাখার মাসআলায় প্রসিদ্ধ ইমামদের কোনো একজনকে অনুসরণ করে। আবার তাদের মধ্যে এমন একদলও আছে যারা ফুরু‘ এবং আক্বীদা—উভয় ক্ষেত্রেই স্বতন্ত্র ও স্বাধীন। আমি ইবনু হাযম (রহ.)-এর ‘মারাতিবুল ইজমা‘’ গ্রন্থের ওপর আমার লিখিত তালীক্বাতে এ বিষয়ে ইঙ্গিত করেছি। [য.] ↩
«<
16
>»