ও মত দেন, সে সম্পর্কে যেন আরও গভীরভাবে চিন্তা করেন। তাই তিনি ‘কুরআন সৃষ্টি’র মাসআলা নিয়ে তাদের পরীক্ষা করতে লাগলেন। তিনি তাদেরকে ‘কুরআন সৃষ্টি’ হয়েছে এই কথা বলতে বাধ্য করতেন এবং এর জন্য তাদের উপর নির্যাতন করতেন।[1] তবে এই পরীক্ষার পদ্ধতি বেছে নেওয়ার জন্য তিনি নিন্দিত হয়েছেন এবং তার উদ্দেশ্য সফল হয়নি। এই ফেতনা আল-মামুনের আমল থেকে শুরু হয়ে মুতাওয়াক্কিল আব্বাসীর যুগ পর্যন্ত চলেছিল। এই পুরো সময়ে রাবীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ অনিচ্ছাসত্ত্বেও এমন উত্তর দিয়েছিলেন, যার অর্থ তারা সঠিকভাবে বুঝতেন না, আর কেউ কেউ পূর্ববর্তী সালাফরা যে বিষয়ে কথা বলেননি, সে বিষয়ে কথা বলতে বিরত ছিলেন।
বাহ্যিকভাবে, এই লোকদের বিতর্ক ছিল আমাদের হাতে থাকা বস্তু নিয়ে, এবং এর অনাদি হওয়া দাবি করা ছিল এক ধরনের জেদ। তবে যে কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার সাথে বিদ্যমান এবং যা তাঁর গুণাবলির একটি, তা বাকি সকল গুণাবলির মতো নিঃসন্দেহে অনাদি ও চিরন্তন। ইমাম আহমদ (রহ.) বহুবার স্পষ্ট করে বলেছেন যে, কুরআন আল্লাহর জ্ঞান, আর আল্লাহর জ্ঞান চিরন্তন। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে, আল্লাহর ইলমের মধ্যে কুরআনের অস্তিত্ব বিবেচনায় এটি চিরন্তন।
কিন্তু রাবীদের সাধারণ শ্রেণি বিতর্কের মূল বিষয়বস্তু এবং এর সঠিক ব্যাখ্যা উপলব্ধি করা ক্ষেত্রে অনেক দূরে ছিলেন। যারা গভীর অর্থ অনুধাবন করতেন এবং যারা শুধু শব্দ বর্ণনা করতেন, তাদের মধ্যে একটি বংশানুক্রমিক শীতল সম্পর্ক ছিল। রাবীরা তারা যা বর্ণনা করত, তার আক্ষরিক অর্থের উপর নির্ভরশীল থাকতেন এবং অন্য আলেমদের ব্যাখ্যাকে গ্রহণ করতেন না। যখন অন্য আলেমদের ব্যাখ্যা তাদের নিজেদের ব্যাখ্যার সাথে মিলত না, তখন তারা তাদেরকে সুন্নাহর বিরোধী বলে অভিযুক্ত করতেন।
হাদিস বর্ণনায় খুব বেশি আগ্রহী কিন্তু
- খলীফা আল-মামুন কর্তৃক তাঁর প্রাদেশিক গভর্নরদের প্রতি প্রেরিত সেই নির্দেশনামাটি দেখুন— যেখানে তিনি ক্বাযী ও অন্যান্যদের ‘কুরআন সৃষ্ট’ মতবাদটি গ্রহণ করার ব্যাপারে পরীক্ষারনির্দেশ দিয়েছিলেন। দেখুন: আবূ ‘উমর মুহাম্মাদ ইবনু ইউসুফ আল-কিনদী রচিত ‘ক্বুযাতু মিসর’, পৃষ্ঠা: ৪৪৫-৪৪৭। [য.] ↩