আল-ফিকহুল আকবর

«<
44
>»

বরং আল্লাহর জন্য ভালবাসি। আমরা ইমাম আবূ হানীফা, ইমাম বুখারী বা অন্য কাউকে হক্ক-বাতিলের মানদন্ড হিসেবে গ্রহণ করছি না। বরং সবাইকে আল্লাহর জন্য ভালবাসি। আমরা বিশ্বাস করি যে, তাঁরা ইসলামের জন্য, কুরআন ও হাদীসের ইলমের জন্য তাঁদের জীবনকে কুরবানি করেছেন। তাঁদের মাধ্যমেই আমরা দীন পেয়েছি। আল্লাহ তাঁদের সকলকে আমাদের পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কার প্রদান করুন। তবে তাদের কাউকে আমরা নিষ্পাপ বা নির্ভুল মনে করি না। তাঁদের কোনো সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হলে তা উল্লেখ করায় তাঁদের অবমূল্যায়ন হয় না।

৪. দ্বিতীয় শতকের মুহাদ্দিসগণের দৃষ্টিতে আবূ হানীফা
হিজরী দ্বিতীয় শতকে মুসলিম বিশ্ব ছিল তাবিয়ী ও তাবি-তাবিয়ী আলিম, মুহাদ্দিস ও ফকীহগণের বরকতময় যুগ। হাদীস, ফিকহ ও অন্যান্য সকল ইসলামী জ্ঞানে পারদর্শী ইমামগণের বিচরণে পরিপূর্ণ ছিল মক্কা, মদীনা, কুফা, বসরা, দামিশক, বাগদাদ ও সে যুগের অন্যান্য জনপদ। এ সকল প্রসিদ্ধ আলিমগণের মধ্যে ইমাম আবূ হানীফার মর্যাদা ও প্রসিদ্ধি আমরা সহজেই অনুমান করতে পারি যখন আমরা দেখি যে, উমাইয়া ও আববাসীয় উভয় সরকার তাঁকে বিচারক পদে পেতে উদগ্রীব ছিল। উমাইয়া খিলাফতের শেষ দিকে, যখন ইমাম আবূ হানীফার বয়স ৫০-এর কোঠায় তখনই তাঁর প্রসিদ্ধি ও গ্রহণযোগ্যতার কারণে ইরাকের উমাইয়া গভর্নর ইবন হুবাইরা (১৩২ হি) তাঁকে বিচারক পদ গ্রহণের জন্য পীড়াপীড়ি করেন। আববাসী খিলাফাত প্রতিষ্ঠার পর খলীফা মানসূর (রাজত্ব ১৩৬-১৫৮ হি) তাঁর খিলাফাতের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য ইমাম আবূ হানীফাকে বিচারপতির দায়িত্ব প্রদানের জন্য উদগ্রীব হয়ে পড়েন। তিনি দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানালে তাঁকে বাধ্য করতে চেষ্টা করেন এবং কারারুদ্ধ করেন।

দ্বিতীয় একটি বিষয় লক্ষণীয়। ইমাম আবূ হানীফার পক্ষের ও বিপক্ষের সকল মতের মুহাদ্দিস, ফকীহ ও গবেষক একমত যে, ইমাম আবূ ইউসূফ (১১৩-১৮২ হি) তৎকালীন যুগের

«<
44
>»