আল-ফিকহুল আকবর

«<
44
>»

له

‘‘হে আল্লাহ, আমাদের বিষয়ে যার অন্তর সংকীর্ণ হয়েছে, তার বিষয়ে আমাদের অন্তর প্রশস্ত হয়েছে।’’[23]

আব্দুস সামাদ ইবনু হাস্সান বলেন:

كان بين سفيان الثوري وأبى حنيفة شئ فكان أبو حنيفة أكفهما لسانا

‘‘সুফইয়ান সাওরী ও আবূ হানীফার মধ্যে বিরোধ-সমস্যা ছিল। এক্ষেত্রে উভয়ের মধ্যে আবূ হানীফা অধিক বাকসংযমী ছিলেন।’’[24]

ইয়াযিদ ইবনু হারূন বলেন:

ما رأيت أحداً أحلم من أبي حنيفة… إن إنساناً استطال على أبي حنيفة وقال له: يا زنديق، فقال أبو حنيفة: غفر الله لك هو يعلم مني خلاف ما تقول

‘‘আমি আবূ হানীফার চেয়ে অধিক স্থিরচিত্ত ও প্রশস্তহৃদয় আর কাউকে দেখিনি। …. একবার এক ব্যক্তি তাঁর সাথে দুর্ব্যবহার করে এবং তাঁকে বলে: হে যিন্দীক। তিনি উত্তরে বলেন: আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তিনি জানেন যে তুমি যা বলেছ আমি তা নই।’’[25]
২. ৫. মৃত্যু

ইমাম আবূ হানীফা (রাহ) ১৫০ হিজরী সালের মধ্য শাবানের রজনীতে বাগদাদের কারাগারে মৃত্যুবরণ করেন। বাগদাদের খাইযুরান কবরস্থানে তাঁর দাফন হয়। প্রসিদ্ধ মত অনুসারে মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭০ বৎসর।[26]

[1] সাইমারী, আখবারু আবী হানীফাহ ওয়া আসহাবিহী, পৃ. ১৫-১৬; ইবন হাজার হাইতামী, আল-খাইরাতুল হিসান ফী মানাকিবি আবী হানীফাহ নুমান, পৃ. ৩০।

[2] সম্পাদনা পরিষদ, ইসলামী বিশ্বকোষ, খন্ড ২, পৃষ্ঠা ১৭২-১৭৭।

[3] শীরাযী, আন-নুকাতু ফিল মাসায়িলিল মুখতালাফ ফীহা, খন্ড ১, পৃষ্ঠা ৬৮।

[4] ইবন খাল্লিকান, ওয়াফাইয়াতুল আ’ইয়ান, খ ৫/পৃ ৪০৬।

[5] ইবনুল আসীর, উসদুল গাবা ফী মারিফাতিস সাহাবা, খন্ড ১, পৃষ্ঠা ১৩৮৫; ইবন হাজার আসকালানী, লিসানুল মীযান, খন্ড ৩, পৃষ্ঠা ২২৭।

[6] আইনী, বাদরুদ্দীন, মাগানীল আখইয়ার ফী শারহি আসামী মা‘আনীর আসার খন্ড ৫, পৃষ্ঠা ১৩৮-১৪০।

[7] আইনী, মাগানীল আখইয়ার, খন্ড ৫, পৃষ্ঠা ১৩৬।

[8] আইনী, মাগানীল আখইয়ার,

«<
44
>»